অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না: জাস্টিন ট্রুডো


ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন, আহত আরও অনেকে। বৃহস্পতিবার শহরটির নটরডেম ব্যাসিলিকায় এক যুবক ধারাল ছুরি নিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডকে জঘন্য আখ্যায়িত করে অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ট্রুডো বলেন, এভাবে নির্মমভাবে হামলাকারী অপরাধী, সন্ত্রাসী ও হত্যাকারীরা ইসলামের পরিচয়ধারী হতে পারে না।

তিনি আরো বলেন, এটি অত্যন্ত জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বাবস্থায় তা পরিত্যাজ্য এবং আমাদের মূল্যবোধকে অবমাননা করার মতো।

নির্মম হত্যাকাণ্ডকে নিস শহরের মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, নগরীর বৃহত্তম নটর ডেম গির্জার কাছাকাছি এ ঘটনা ঘটেছে। হামলকারীকে আটক করা হয়েছে।

এ ঘটনার পর থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের চার্চগুলো। শিল্প আর সাহিত্যের প্যারিস যেন ভয় আর আতঙ্কের।


Copyright (c) 2019-2026 bzamin24.com