গাছটিতে রয়েছে মোটে ৪টি পাতা, নিলামে দাম উঠল ৪ লাখ! কিন্তু কেন?


মহা মূল্যবান একটি গাছ। আকারে এক হাতও লম্বা নয় । রয়েছে মাত্র ৪টি পাতা । নিলামে তার দাম উঠল ৪ লাখ টাকা । যা শুনে যে কারও পিলে চমকে যাবে। কিন্তু কেন এত দাম পুঁচকে একটা গাছের !

৪ লাখ টাকায় একটা গাড়ি কিনতে পারবেন আপনি, অথবা বিদেশে ঘুরতে যেতে পারবেন । কিন্তু সেখানে ৪ লাখ টাকা বাটিয়ে একটা গাছ কিনেছেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি । গাছটির নাম ফিলোডেন্ড্রন মিনিমা । স্থানীয় মুদ্রায় যার দাম ৮,১৫০ নিউজিল্যান্ড ডলার । ভারতীয় মুদ্রায় চার লাখ টাকা ।

ছোট্ট এই ইন্ডোর প্ল্যান্টটি আসলে একটি বিরল ভ্যারাইটি । গাছটিতে মাত্র চারটি পাতা রয়েছে । কিন্তু প্রতিটি পাতায় অদ্ভুতভাবে হলুদ রঙের ছোপ রয়েছে । তাও আবার একেবারে মধ্যিখান দিয়ে । পাতার অর্ধেকটা সবুজ আর ঠিক অর্ধেকটা হলুদ । এমন রং এই গাছে কখনও দেখা যায় না । ট্রেড মি বলে একটি অনলাইন ট্রেডিং সাইটে এই গাছটি কিনতে তাই হুড়োহুড়ি পড়ে যায় । শেষ পর্যন্ত নিলাম শেষ হয় ৪ লাখ টাকায় ।

ট্রেডিং সাইটে লেখা হয়, গাছটি কৃত্রিম ভাবে রং করা হয়নি । সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতেই এমন বিরল রং পেয়েছে এটি ।


Copyright (c) 2019-2026 bzamin24.com