সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। সোমবার (৩১ আগস্ট) বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ছেলে ও প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। এর আগে গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি।

তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ আগস্ট তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। এরপরই কোমায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে তাঁর শরীরে করোনা সংক্রমণও ধরা পড়েছিল।


Copyright (c) 2019-2026 bzamin24.com