করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে জাপান!


গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৯৬৫ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।

এদিকে, করোনায় এতো সংখ্যক মানুষ মারা গেলেও এর ওষুধ আবিষ্কার করতে পারেনি কোনো দেশ। তাই প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। তাছাড়া করোনার ভ্যাকসিন বাজারে আসতে আরও অন্তত এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা। তবে, মঙ্গলবার জাপানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যানজেস ইনকর্পোরেট দাবি করেছে, তারা এবং তাদের ব্যবসায়ীক পার্টনার ওসাকা ইউনিভার্সিটি যৌথভাবে করোনাভাইরাস থেকে বাঁচার ভ্যাকসিন আবিষ্কার করেছে। স্বল্প সময়ের মধ্যে এটি প্রাণীর ওপর পরীক্ষা করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com