ভারতে ‘কীর্তন’ উৎসবে বাজি বিস্ফোরণে নিহত ১৫


ভারতের পাঞ্জাবে বাজি বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। ভারতীয় গণমাধ্যম আজকাল এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, শনিবার পাঞ্জাবের তরণ তারণ জেলার পাহু গ্রামে অনুষ্ঠিত হয় একটি ধর্মীয় পথসভা। ‘নগর কীর্তন’ নামে ওই ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাজি বিস্ফোরণ হয়।

ট্রাক্টর ট্রলিতে বেশ কিছু বাজি বোঝাই করা ছিল। সেখানেই কোনো কারণে অগ্নিসংযোগ ঘটে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এর পরই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে ১৫ জন নিহত হন। আহতের সংখ্যা আপাতত ৩০ জন।

পাঞ্জাবের আইজিপি এসপিএস পারমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com