এবার এক মডেল গণধর্ষণের শিকার!


উঠতি এক মডেল গণধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ, দু'জন মিলে তাঁকে ধর্ষণ করেছে। অভিযুক্তদের একজন কিশোর বলে জানা গেছে। ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটেছে। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই মডেল এ কথা জানিয়েছেন।

ওই মডেল জানান, গত বছরের ২৮ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে। অভিযুক্তরা অপ্রকৃতিস্থ অবস্থায় তাঁকে ধর্ষণ করে। তিনি যে বাড়িতে ভাড়া থাকেন, সেখানেই তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে।

পুলিশ শুক্রবার জানিয়েছে, ৭ জানুয়ারি ওই মডেল ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেন। পুলিশে অভিযোগ জানালে, ফল ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়। মুখ খুললে ধর্ষণের ছবি অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।

নিগৃহীতার দাবি, অভিযুক্তদের একজন কিশোর। তিনি এর আগে যে হোস্টেলটিতে ভাড়া থাকতেন, অভিযুক্তদের একজন সেই বাড়িওয়ালার ছেলে। অপরজন ওই ছেলেটিরই পরিচিত। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ-সহ আইপিসির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।


Copyright (c) 2019-2026 bzamin24.com