ইরানে বিধ্বস্ত ইউক্রেনের বিমানের ১৭০ আরোহীর সবাই নিহত


ইরানের রাজধানী তেহরানে ১৭০ আরোহী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের একটি বিমানের সবাই প্রাণ হারিয়েছেন। ইরানের জরুরি সেবা বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি গণমাধ্যমকে এ তথ্য জানান।

বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ইউক্রেন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর ইরনা, রয়টার্স ও বিবিসির।

যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথমে এতে মোট ১৮০ আরোহী ছিলেন বলে বিমান সংস্থাটি দাবি করলেও পরে এর আরোহী সংখ্যা ১৭০ বলে নিশ্চিত করে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ইরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হন।

ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে এ বিমান দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com