ইসরাইলের পরমাণু অস্ত্র নিয়ে কেন ভাবেন না, ট্রাম্পকে রুহানি


ইসরাইলের পরমাণু অস্ত্রের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বলেছেন, ট্রাম্প যদি সত্যিকারভাবেই পরমাণু অস্ত্র নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে তার উচিত ইসরাইলের অধীনে থাকা শত শত পরমাণু অস্ত্রের মজুদ নিয়ে কথা বলা।

ইরান পরমাণু অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার যে মিথ্যা অভিযোগ করে আসছেন তার প্রতি ইঙ্গিত করে রুহানি এ বক্তব্য দেন।

বুধবার তেহরানে একটি সরকারি বৈঠকে তিনি বলেন, ট্রাম্প যদি সত্যিকারভাবেই পরমাণু অস্ত্র নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে তার উচিত ইসরাইলের অধীনে থাকা শত শত পরমাণু অস্ত্রের মজুদ নিয়ে কথা বলা।

‌‘যেখানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা নিয়মিতভাবে তার দেশের পরমাণু স্থাপনা পরিদর্শন করছে এবং তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির স্বীকৃতি দিচ্ছে সেখানে কেন তিনি (ট্রাম্প) উদ্বিগ্ন যে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে?’ বলেন রুহানি।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com