সানি দেওলের পার্টিতে হাজির শাহরুখ


বছরের অন্যতম সফল চলচ্চিত্র সানি দেওলের অ্যাকশন ড্রামা ফিল্ম গাদার ২-এর সাকসেস পার্টিতে হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান। শনিবার রাতে তিনি শাহরুখ তার স্ত্রী গৌরী খানের সাথে পার্টিতে যোগ দেন। ইনস্টাগ্রামে একজন পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে শাহরুখ এবং সানি দেওলকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, দুই তারকা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং পাপারাৎজিদের দিকে তাকিয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন।

পাপারাৎজিদের দিকে হাত নাড়িয়ে উড়ন্ত চুমুও ছুড়ে দেন দুজন।

পার্টিতে শাহরুখ খান একটি ধূসর জ্যাকেট এবং কালো কার্গো প্যান্টের সঙ্গে নেভি ব্লু টি-শার্ট পরেছিলেন। পায়ে ছিল স্নিকার্স। চুল বাঁধা অবস্থায় দেখা গেছে অভিনেতাকে।

সানিকে দেখা গেছে কালো টি-শার্ট, নীল ব্লেজার ও প্যান্টে।এদিকে দুই তারকার দীর্ঘ ১৬ বছরের বিবাদ ভুলে একে অন্যের হাসিমুখে এক হওয়ায় দুজনের ভক্তরাই বেশ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উভয় তারকার ভক্ত অনুরাগীরা মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ ঠাট্রা করে লিখেছেন, যাক এবার ডর ২ তৈরি হবে।

শাহরুখ এবং সানি ১৯৯৩ সালে ডর চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছিলেন। এতে জুহি চাওলাও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরে অভিনেতাদের মধ্যে দীর্ঘ দ্বন্দ্ব তৈরি হয় এবং ১৬ বছর ধরে একে অপরের সাথে কথা বলেনি দুজন। তবে সম্প্রতি গাদার ২-এর সাফল্যে সানিকে অভিবাদন জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন শাহরুখ খান। সানিও পুরনো তিক্ততা ভুলে হাত ধরেন কিং খানের।

অবশেষে সানির দেওয়া পার্টিতেও হাজির হয়ে নিন্দুকদের মুখে তালা লাগিয়ে দিলেন বলিউড বাদশা।সূত্র : পিঙ্কভিলা


Copyright (c) 2019-2026 bzamin24.com