এইচএসসির ফল পেয়ে যা বললেন দীঘি...


আজ রোববার সকাল সাড়ে ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এই পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন ঢাকাই ছবির নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি পেয়েছেন জিপিএ- ৩.৭৫। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

ফলাফল জানার পর প্রতিক্রিয়ায় দীঘি বলেন, 'পেন্ডামিকের এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে পাস করেছি তাতেই আমি খুশি। আমার বাবাও খুশি। '

২০০৬ সালে নিজের প্রথম কাবুলিওয়ালা সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছে তার নায়িকা হিসেবে প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।


Copyright (c) 2019-2026 bzamin24.com