সোহাগের লেখা গানে এবার কন্ঠ দিলেন শিল্পী ফাতেমা তুজ জোহরা


গীতিকার সোহাগ এর লেখা দেশাত্মবোধক গানে ফের কন্ঠ দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী- ফাতেমা তুজ জোহরা। গানের নাম ভালবাসি এসো দেশটাকে, প্রিয় মাতৃভূমি তোমায়।

গানটি সম্প্রতি বাংলাদেশ বেতার ঢাকায় (বাণিজ্যিক কার্যক্রমে) রেকর্ড করা হয়! `ভালবাসি এসো দেশটাকে, শিরোনামের গানটির গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলমগীর হায়াত রুম্মন!

এছাড়াও এর পূর্বে সোহাগের লেখা - `মনেরও আড়ালে তুমি রেখনা চাওয়া, গানটির শিল্পী সামিনা চৌধুরি, `খোলা চুলে আনমনে খোলা জানালায়, গানটির শিল্পী আগুন, গান দুটির সুরকার ছিলেন আলমগীর হায়াত রুম্মন!

আমিতো ভাবিনি ভাবতে পারিনি, গানটির শিল্পী স্বিকৃতি, সুরকার: উজ্জ্বল সিনহা,`আমি যা চেয়েছি তুমি-তা চাওনি' গানটির শিল্পী আফসানা রুনা, সুরকার সজল দাস! `এখনি সময় চল করি এই পণ, গানটির শিল্পী রন্টি দাস ও বাবু সরকার, সুরকার কাজী দেলোয়ার হোসেন! এই গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে!

ফাতেমা তুজ জোহরা মূলত নজরুল ও আধুনিক গানের শিল্পী, সোহাগের লেখায় বা কথা মালায় রয়েছে কল্পনা মিশ্রিত বাস্তবতা, চমৎকার শব্দ চয়ন, প্রিয় দেশ, মা-মাটির প্রতি প্রগাঢ় ভালবাসা-প্রেম ও শ্রদ্ধা! তার লেখনিতে হৃদয়ের গহীনে মুগ্ধতার পরশ বুলিয়ে যায়-এমনটাই মনে করেন অনেকে! শিল্পী ফাতেমা তুজ জোহরা বিভিন্ন সময়ে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

তারমধ্যে সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক (২০০৬), প্রেস ক্লাব পুরস্কার, নজরুল পুরস্কার, থিয়েটার সম্মাননা, শের-এ-বাংলা স্মৃতি পদক, স্বাধীনতা ফোরাম সম্মাননা,লন্ডন থেকে শুদ্ধ মঞ্চ পুরস্কার, ব্রিটিশ কলম্বিয়া সম্মাননা পুরস্কার, বাংলা একাডেমির ফেলো (২০১৫), নজরুল বিশ্ববিদ্যালয় পুরস্কার (২০১৫), নজরুল ইনিষ্টিটিউট পুুরস্কারে ভূষিত হন!

গানটি প্রযোজনা করেছেন, নুসরাত জাহান সুমী-সহকারি পরিচালক- অনুষ্ঠান! উপ আঞ্চলিক পরিচালক মো. গোলাম রব্বানী ও আঞ্চলিক পরিচালক মো. আনাতোর আমজাদের তত্বাবধানে এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদশ বেতারের পরিচালক- আব্দুল হক!

গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ ১৯৮১ খ্রীষ্টাব্দের ৩ জুলাই ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন, সেনাবাহিনীতে চাকরির পরে ব্যাংকার । সোহাগের বাবা জীবনের মায়া ত্যাগ করে ১৯৭১ সালে বাঙ্গালী জাতীর জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন। তার মাতা কহিনূর বেগম জ্যোৎস্না একজন আদর্শ নারী।

গানটির জনপ্রিয়তার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে গীতিকার সোহাগ রেজা বলেন- যেহেতু আমরা সকলেই মা-মাটি ও দেশকে ভালোবাসি তাই এমন সকল শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটির কথাগুলো সাজানো হয়েছে। বিশেষ করে দেশকে যারা ভীষণ ভালবাসেন, প্রিয় মা-বাবা ও দেশের প্রতি যারা শ্রদ্ধাবোধে সর্বদা মাথা অবনত রাখেন তারা এই গানের কথামালা, সুর, ছন্দে এবং গায়কীর যাদুতে বিমোহিত হয়ে তৃপ্ততার আবেশে মনোমুগ্ধকর অনুভূতির দেশে হারিয়ে যাবেন - এটা আমার দৃঢ় বিশ্বাস।


Copyright (c) 2019-2026 bzamin24.com