সপ্তাহখানেক আগেই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছিলেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। টিকা নেয়ার ছবি ফেসবুকেও পোস্ট করেছিলেন। কিন্তু তারপরও আজ ফেসবুকে পজিটিভ লিখেই দিলেন খারাপ খবরটি।
শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, পজিটিভ! কড়াভাবে সব ধরনের নিরাপত্তা বিধি মানার পরও! সুতরাং দয়া করে নিজের যত্ন নিন এবং ভরসা রাখুন।
গত ২৬ জুলাই টিকা নেয়ার পর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছিলেন ফারুকী।
তখন ফেসবুকে তিনি লেখেন, ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবে একটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ!
উল্লেখ্য, ফারুকীর পরের ছবি নো ল্যান্ডস ম্যান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে। এ ছাড়া ঘোষণা দিয়েছেন আ বার্নিং কোয়েশ্চেন নামের ছবির।