ঈদ করতে আমেরিকায় গেলেন নাদিয়া


দেশীয় শোবিজের জনপ্রিয় তারকা নাদিয়া আহমেদ পাড়ি জমিয়েছেন আমেরিকায়। গত ২৭ জুন একটি তিনি ঢাকা ত্যাগ করেন ।

বাবা-মা ও বোনের সঙ্গে ঈদ করার জন্যই আমেরিকায় গেছেন নাদিয়া এমনটাই জানা গেছে।

নাদিয়া গণমাধ্যমকে জানান, তার পরিবার আমেরিকার ক্যানসাসে পাঁচ বছরের বেশি সময় ধরে বসবাস করছে। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা। প্রতি বছরই সময় করে নাদিয়া তাদের কাছে ছুটে যান। তবে গত দুই বছর করোনার কারণে দেশেই রয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, অনেকদিন হলো বাবা-মাকে সরাসরি দেখি না। তাদের জন্য মন কাঁদছিল। অবশেষে যাওয়ার সুযোগ পেলাম। তাই চলে এলাম।

নাদিয়ার স্বামী অভিনেতা এফ এস নাঈম। আমেরিকায় পরিবারের কাছে গেলে আবার নাঈমকে মিস করেন তিনি। ৩১ আগস্ট নাদিয়ার জন্মদিন। তিনি জানিয়েছেন, দেশে ফিরবেন জন্মদিনের আগেই। আর স্বামীর সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করবেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com