নাটকের গল্প তৈরি করলেন নিশো, থাকবেন মেহজাবিনও


অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মাঝে মধ্যেই নাটকের গল্প তৈরি করেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সেই ধারাবাহিকতায় কাজল রেখা নামে একটি নাটকের গল্প তৈরি করে তাতে অভিনয়ও করেছেন তিনি।

সঙ্গে ছিলেন মেহজাবিন। নিশোকে কাজল এবং মেহজাবিনকে রেখা চরিত্রে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

এ নাটক প্রসঙ্গে আরিয়ান বলেন, এক মফস্বল শহরের দুজন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে নির্মাণ করেছি। আমি সাধারণত যে ধরণের প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটাও তেমনই। এর মধ্যে কিছু চমক তো থাকছেই। সেটি নাটকটি প্রচার হলে দর্শক দেখতে পাবেন।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজন প্রমুখ। নাটকটি বিশ্ব ভালোবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com