দীর্ঘ ১০ মাস পর্দার আড়ালে থাকার কারণ জানাল বুবলী


সব শেষ ক্যাসিনো সিনেমার শুটিং-ডাবিংয়ে দেখা গিয়েছিল ঢাকই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলীকে। এরপর দীর্ঘ প্রায় ১০ মাস ধরে পর্দার আড়ালেই রয়েছেন তিনি। আর এ বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

কেউ বলছেন মা হয়েছেন বুবলী। আবার কেউ বলছেন অপু বিশ্বাসের পথে হাঁটতে যাচ্ছেন এ নায়িকা। মানে সন্তানসহ হাজির হবেন তিনি।

সমালোচকদের ধারণাকে ভুল প্রমাণ করেছেন বুবলী নিজেই। তিনি হাজির হয়েছেন তবে একাই। নতুন বছর উপলক্ষে ২০২১ সালের প্রথম দিনে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন বুবলী। কেউ বলছেন, নতুন ছবি পোস্ট করেছেন তিনি। আবার কেউ বলছেন, পুরানো ছবি পোস্ট করেছেন। তার পোস্টের কমেন্টস ঘরেই একথা বলাবলি করছেন নেটিজেনরা।

জানা গেছে, পরিচিত ফটোগ্রাফার রফিকুল ইসলাম র্যাফের নিউ বেইলি রোডের স্টুডিওতে গত সপ্তাহে ফটোশুটে অংশ নিয়েছেন বুবলী। সেখান থেকেই একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে।

এদিকে, বুবলী ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে, খুব শিগগিরই কাজে ফিরবেন বুবলী। সে প্রস্তুতি সারছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, আড়ালে যাওয়ার আগে বুবলী মুটিয়ে গিয়েছিলেন। নিজেকে নতুন করে ফিট করেছেন তিনি। এতদিন কেনো আড়ালে ছিলেন? এ প্রশ্নের উত্তরও জানাবেন বুবলী। এ জন্য তার পছন্দের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com