ক্যাপিটাল এফএম ৯৪.৮ আবারও সেরা হলো 


আবারও সেরা হলো ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর আরজে রাশেদ। অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আয়োজিত আরজে প্রতিযোগিতায় এবারও সেরাদের কাতারে দেশের সর্ববৃহৎ মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রতিষ্ঠান ক্যাপিটাল এফএম ৯৪.৮।

এর আগেও শ্রোতারা আরজে রাশেদের কোড সর্বোচ্চবার ব্যবহার করায় সর্বোচ্চ স্থান অর্জন করে ক্যাপিটাল এফএম ৯৪.৮।

শুরু থেকে প্রতিবারই আরজে কনটেস্টে সেরা হয়েছে ক্যাপিটাল এফএম ৯৪.৮। প্রথমবার এই সম্মান অর্জন করেন কমেডি শো নাট বল্টুর নাট খ্যাত মীরাক্কেলের স্ট্যান্ডআপ কমেডিয়ান আনোয়ারুল আলম সজল।

এবারের অনুভূতি জানাতে গিয়ে আরজে রাশেদ বলেন, দেশের সব ক্ষেত্রে বছর বছর নানা আয়োজনে সেরাদের বেছে নেওয়া হলেও একমাত্র আরজেদের জন্য এমন আয়োজন দেখা যায় না, এজন্য দারাজকে ধন্যবাদ।


Copyright (c) 2019-2026 bzamin24.com