করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অভিনেতা অপূর্ব


এবার এই মহামারীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

অপূর্বর করোনা আক্রান্তের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্ট-নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

আরিয়ান বলেন, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন অভিনেতা অপূর্ব। গত কয়েকদিন ধরে জ্বর অনুভব করছিলেন অপূর্ব।এরপর করোনার আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। গত ২ নভেম্বর পজিটিভ ফল আসে। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি হন। তিনি কোনো খাবার খেতে পারছিলেন না। খেলে বমি হয়ে যাচ্ছিল। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন। অপূর্ব সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, গেলো সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অপূর্ব শেষ অংশ নেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com