তরুণ বাংলাদেশি অভিনেত্রী লরেন মেন্ডেসের আত্মহত্যা!


যখন গোটা ভারতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড়। ঠিক তখনই এবার বাংলাদেশের শোবিজে ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা। সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। বলা হচ্ছে আত্মহত্যা করেছেন লরেন মেন্ডেস। অথচ গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন।

লরেনের পারিবারিক সূত্রে জানা গেল, রাজধানীর কালাচাঁদপুরের বারিধারা এলাকার নিজেদের বাসায় আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী।

ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন- এয়ারটেলের বিজ্ঞাপনে দিয়ে পরিচিত লাভ করেন লরেন। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

মিউজিক ভিডিওতে দারুণ করছিলেন লরেন। ঘোর শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও তোমার পিছু ছাড়বো না শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।

লরেনকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অমর প্রেম-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ট্রল নাটকের শুটিংয়ে।


Copyright (c) 2019-2026 bzamin24.com