মহেশ ভাট-রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর হয় ১৪ জুন। জানা গেছে, রিয়া চক্রবর্তী সুশান্তের বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিলেন ৮ জুন। এবার রিয়ার সঙ্গে মহেশ ভাটের ৮ জুন হোয়াটসআপ মেসেজে কথাবার্তা প্রকাশ্যে চলে এল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ৮ জুন রিয়া ও মহেশ ভাটের কিছু কথাবার্তা। যেগুলো ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। যেখানে রিয়াকে বলতে দেখা যাচ্ছে, আয়েশা ভারী হৃদয় ও মুক্তির কথা ভেবেই বেরিয়ে এসেছে স্যার। আমাদের শেষ কথা হয়েছিল, ঘুম থেকে ওঠার সময়, তুমিই আমার স্বর্গদূত, তুমি ছিলে ও থাকবে।

প্রসঙ্গত, আয়েশা মহেশ ভাট প্রযোজিত জলেবি ছবিতে রিয়ার চরিত্রের নাম ছিল।

হোয়াটসআপ চ্যাটে, মহেশ ভাটকে রিয়ার কথার উত্তরে বলতে দেখা গেছে, পিছনের দিকে তাকিও না, যা অনিবার্য, সেটাই সম্ভব করে তোলো। তোমার বাবার প্রতি ভালোবাসা রইল। উনি এখন খুশি হবে।

মহেশ ভাটের এই কথার উত্তরে রিয়া পাল্টা বলেছেন, কিছুটা সাহস পেয়েছি স্যার, আপনি আমার বাবার সম্পর্কে ওই দিন ফোনে যা বলেছিলেন, সেটা আমায় শক্ত হতে সাহায্য করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com