বিয়ের পর অভিনয়ে ফিরলেন মিথিলা


কলকাতার জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে করে আলোচনায় অভিনেত্রী মিথিলা। এখন ব্যস্ত আছেন নিজের পড়াশোনা ও অফিস নিয়েও।

তবে শোবিজ থেকে একেবারে দূরে সরে যাননি তিনি। বিজয় দিবসে হৈ চৈ’র জন্য তানিম নূরের নির্দেশনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিথিলা। কিছুদিন আগে দেখা গেছে একটি ফটোশুটে।

এবার ফিরলেন নাটকে। আসছে ভালোবাসা দিবসে মিথিলা তার ভক্ত দর্শকের জন্য একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রাইসলেস’।

এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। রচনা করেছেন জাফরিন সাদিয়া৷ এনটিভিতে প্রচারের জন্য এরইমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মিথিলা।

এ নাটকটিতে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিথিলার ছোট বোন ইফফাত রশীদ মিশৌরীসহ আরও অনেকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, 'গৌতম কৈরীর সঙ্গে আগেও কাজ করেছি। অভিজ্ঞতা ভালো ছিলো। এবারের 'প্রাইসলেস’ নাটকটির গল্প সুন্দর। এখানে আমাকে ত্রিশ বছর আগে ও পরের দুটি বয়সের চরিত্রে উপস্থাপন করা হয়েছে। প্রত্যাশা করি একটি ভালো নাটক হবে।'


Copyright (c) 2019-2026 bzamin24.com