নজরুল রাজকে বিয়ে করলেন কণ্ঠশিল্পী জুঁই


কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁই বিয়ের একবছর পর প্রকাশ্যে বিয়ের কথা জানালেন । বর প্রয়োজক ও ব্যবসায়ী নজরুল ইসলাম রাজ। পারিবারিকভাবে প্রায় এক বছর আগে তারা বিয়ে রেজিস্ট্রেশন করেন। বিয়ের কথা গোপন রাখলেও শেষ পর্যন্ত তা স্বীকার করেছেন জুঁই।

জুঁই বলেন, নরসিংদীতে আমার গ্রামের বাড়িতে ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্যদের নিয়ে এক বছর আগে কাবিন হয়ছে। তবে আনুষ্ঠানিকতা হয়নি। পরে ঢাকায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা হয়নি, রিসেপশন নিশ্চই সবাইকে আমন্ত্রণ জানাবো।

জুঁই জানান, দুই পরিবারের সিদ্ধান্তে এমনটি হয়েছে। বিয়ের বিষয়টি ফলাও করে প্রচার হোক, দুই পরিবারের কেউই তা চাননি। তবে ভক্তদের একটা জানার আগ্রহ থাকে শিল্পীদের জীবন নিয়ে। সে বিষয়টি ভেবে বিয়ের বিষয়টি সামনে আনা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com