ফরিদপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে শহিদুল শেখ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) সকালে বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার(২১ জুলাই) বিকেলে উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শহিদুল শেখ উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর গ্রামের বাবু শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (১৮ জুলাই) দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী শহিদুল শেখ ওই কিশোরীকে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) কবির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষক শহিদুল শেখকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com