ছাত্রীকে বাসায় ডেকে গণধর্ষণ, শিক্ষকসহ গ্রেপ্তার ২


কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে গণধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষক ও বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, ওই কলেজ ছাত্রীকে বুধবার সন্ধ্যায় প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরে তার ভাড়া বাসায় ডেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনা বুঝতে পেরে বাড়ির মালিক লুৎফর রহমান ও আবু রাহাত নামে এক ব্যক্তি ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।রাতে বাসায় ফিরে পরিবারের পরামর্শে ওই ছাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান। রাতেই অভিযুক্ত কলেজ শিক্ষককে গ্রেপ্তার করে নকলা থানা পুলিশ। এছাড়া ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে শেরপুর থেকে বাড়ির মালিককেও গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি সিদ্দিক জানান, এ ঘটনায় মামলা করেছেন ঘটনার শিকার ছাত্রীর পরিবার। মামলার আরেক পলাতক আসামি আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com