সদরপুরে মাদ্রাসার ছাত্র বলাৎকারের শিকার


ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় শুক্রবার সকালে আট বছরের এক শিশু ছাত্র বলাৎকারের শিকার। বলাৎকারের প্রতিবাদে এলাকাবাসি উক্ত মাদ্রাসা ভাংচুরে করে। উক্ত ধর্ষক নরপশু নাইমকে সদরপুর থানা পুলিশ আটক করেছে।

এ ব্যাপারে সদরপুর থানায় ছাত্রর মা সেলিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, ভাষানচর ইউনিয়নে ছৈজদ্দিন মোল্যার ডাঙ্গী গ্রামের সারোয়ার সরর্দারের ছেলে উক্ত মাদ্রাসায় মক্তবে পডুয়া ছাত্র একই মাদ্রাসার ছাত্র নাইম (১৬) কতৃক বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিক বার বলৎকার করে আসছিল। ধর্ষক নাইমের বাড়ি নগরকান্দা উপজেলার বড় পাইগাছা গ্রামে। তিনি বাবুর মৃধার পুত্র।

সদরপুর থানা অফিসার ইনচার্জ এস এম তুহিন আলী বাংলাদেশ জমিনকে বলেন, উক্ত ছাত্রকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর ফরেন্সি বিভাগে পাঠানো হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com