কাউনিয়ায় গৃহবধূকে গণধর্ষণ


কুড়িগ্রাম থেকে রংপুর আসার সময় কাউনিয়ায় পৌঁছালে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোরে মানাস নদীর পাড় থেকে ওই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

কুড়িগ্রাম থেকে রংপুর আসার পথে বুধবার সন্ধ্যার পর সাজু মিয়া নামে পূর্বপরিচিত এক যুবক কথা আছে বলে কাউনিয়ার বেইলি ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে গৃহবধূকে নামিয়ে নেন। পরে তাকে পাশেই মানাস নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। পরে আরও চার যুবক পালাক্রমে রাতভর তাকে ধর্ষণ করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে যায়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, ৩০ বছরের ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে কাউনিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব-কানাইঘাটের আব্দুল আখেরের ছেলে সাজু মিয়া, পূর্ব-চানঘাটের আব্দুল কাদেরের ছেলে রাজু আহমেদ, বল্লভ বিষু গ্রামের আবুল কাশেমের ছেলে আহসান কবীর সোহান ও তার ভাই আলমগীর হোসেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com