সদরপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে


ফরিদপুরে সদরপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে।

প্রতিদিনই স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলছে। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ মা ইলিশ শিকার করছেন জেলেরা। প্রকাশ্যেই চলছে মা ইলিশ বেচাকেনা ।

তবে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কমবেশি জাল, নৌকা ও ইলিশ আটক করার পাশাপাশি জেল-জরিমানা করা হলেও নিষিদ্ধ এই সময়ে মা ইলিশ শিকার কিছুতেই বন্ধ হচ্ছে না। স্থানীয়রা মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবী জানায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com