বোরকা পরে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ


পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নে বোরকা পরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে হাত-পা বেঁধে মারধর ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দেড় লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকারও লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সভার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করার দিন গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীকে গুরুতর অবস্থায় রাতেই স্পিডবোটে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালে পটুয়াখালী মেডিক্যাল কলেজ (পমেক) হাসপাতালে স্থানান্তর করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com