রাজধানীতে স্পা সেন্টারে অভিযান ১৬ নারীসহ গ্রেপ্তার ২৮


রাজধানীর গুলশান-২ নম্বরের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন। রোববার রাতে গুলশান-২ একটি স্পা সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। স্পার নামে এই সেন্টারকে পতিতাবৃত্তির কাজে ব্যবহার করা হত।

আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com