সালথায় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব


ফরিদপুরের সালথায় ইয়াবাসহ রবিউল মোল্যা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (২৫জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের মধ্যে ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করে। মাদক ব্যবসায়ী রবিউল ওই গ্রামের মোঃ বকুল মোল্যার ছেলে। ধৃত আসামীর বিরুদ্ধে সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর র্যাব-৮ জানায়, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। বাংলাদেশ আমার অহংকার এই োগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমাণিক সাড়ে ৮টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন মধ্যফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল মোল্লা(২৮) কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৯৭ (একশত সাতানব্বই) পিস ইয়াবা এবং মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বাংলাদেশ জমিনকে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com