স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ভণ্ড কবিরাজ আটক


২ বছর আগে রাগ করে বাড়ি থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস কবিরাজ নামে এক ভণ্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে মহেশপুরের পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুদ্দুস কবিরাজ যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, কুদ্দুজ কবিরাজ মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজী করত। ২ বছর আগে স্ত্রীর উপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। সম্প্রতি বগা গ্রামের ওই নারী স্বামীকে ফেরত আনার জন্য কবিরাজের কাছে যায়।

এরপর গেল রাতে ছেড়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে ভণ্ড। সে সময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।


Copyright (c) 2019-2026 bzamin24.com