ফরিদপুরে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার!


প্রেমিকের ডাকে সাড়া দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুরের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের একছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রী নিজে বাদী হয়ে বুধবার বিকেলে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৪।

এদিকে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিদুল ইসলাম বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্লার সাথে মোবাইল ফোনে প্রেম হয় ওই স্কুলছাত্রীর। ঘটনার দিন প্রেমিক নাসির দেখা করতে এসে মেয়েটিকে মধুমতির চরে নিয়ে যায়। সেখানে প্রেমিক নাসিরসহ ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভিরু মন্ডলের ছেলে হৃদয় মন্ডল, নিখিল চন্দ্র মন্ডলের ছেলে তারেক মন্ডল, সঞ্জিত মন্ডলের ছেলে সৈকত মন্ডল এবং সোহরাব মোল্লার ছেলে নাসির মোল্লা পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় পুলিশ তারেক মন্ডল, সৈকত মন্ডল ও নাসির মোল্লাকে গ্রেপ্তার করেছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়। বাকি আসামিদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তাররকৃত তিন আসামিকে বৃহস্পতিবার আদালতে চালান দেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com