মেহেরপুরে সন্ত্রাসীদের দুপ্রুপের 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত


মেহেরপুরে সন্ত্রাসীদের দুপ্রুপের 'বন্দুকযুদ্ধে' ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লাপাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যান তারা। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ বাক্কাকে পড়ে থাকতে দেখেন।

সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com