ধর্ষণ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, ছুরিকাঘাতে নিহত ১


চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে আকবার আলী (৩৫) নামের এক যুবক। আকবর আলীর ছুরিকাঘাতে মারা গেছে আমিরপুর গ্রামের হাসান আলী (৩০)। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোররাতে আমিরপুর গ্রামের হাসান আলীদের বাড়িতে যায় আকবর আলী। সে দামড়হুদার মদনা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

আমিরপুর গ্রামে সে ভাড়া বাড়িতে বসবাস করত। আজ ভোররাতে আকবর হাসান আলীর বাড়িতে ঢুকে তার ভাগিনাকে ধর্ষণ করার চেষ্টা করে।

এ সময় বাড়ির লোকজনের হাতে আকবর ধরা পড়ে। তার আগেই আকবর ছুরিকাঘাত করে হাসান আলী ও তার পিতা হাসিবুল ইসলামকে। এতে হাসান আলী নিহত হন। হাসিবুল ইসলামের অবস্থাও গুরতর, তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হচ্ছে।

ঘটনার পর গ্রামবাসি পিটিয়ে হত্যা করে আকবর আলীকে। পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com