আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার সেই বাকপ্রতিবন্ধীর জামিন


রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ আগস্টে ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাইদসহ তিনজনকে ২৫ অগাস্ট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। সেখানে তদন্ত কর্মকর্তা সাইদকে বাকপ্রতিবন্ধী হিসেবে তুলে ধরেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com