‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম এক দিনের রিমান্ডে


শিশুবক্তা নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই আজ বুধবার (২১ এপ্রিল) সকালে ভার্চুয়ালী শুনানী শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট সাব ইন্সপেক্টর মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাংচুর, বাসে আগুন সহ পুলিশের উপর হামলা ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভার্চুয়ালী হাজির হয়ে কোতেয়ালী থানা পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। সরকার বিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গত (৭ এপ্রিল) দ্বিবাগত রাতে নেত্রকোনা থেকে তাকে আটক করে র্যাব। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com