ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগে চলমান বিক্ষোভের মধ্যে দৈনিক প্রথম আলো পত্রিকার অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার পর রাজধানীর ফার্মগেটে অবস্থিত পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলা চালাতে দেখা গেছে।
এর আগে, রাত ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নীচে ফেলে দেন। এ ছাড়া, কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।