রাজধানীতে ভবনের ছাদ থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার


রাজধানীতে পাঁচ তলা ভবনের ছাদের একটি রুম থেকে মৌসুমী (৪৫) ও ইব্রাহিম (৩৩) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাতে তুরাগ কামারপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ওই ভবনের ছাদের একটি রুম থেকে তাদের লাশ উদ্ধার করছে পুলিশ। ধারণা করা হচ্ছে মৌসুমীকে জবাই করে হত্যার পর ইব্রাহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে তাদের সম্পর্কটা কি ছিল এখনও জানতে পারেনি পুলিশ।

তুরাগ থানার এসআই মো. আবু সাইদ মিয়া জানান, তারা স্বামী-স্ত্রী ছিলেন না। মৌসুমীর সঙ্গে ইব্রাহিমের অনেক আগে থেকেই পরিচয়। মৌসুমী তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় থাকতো। আর ইব্রাহিম কামারপাড়ার ৫ তলার ছাদে এক রুম ভাড়া নিয়েছিল চলিতে বছরের জানুয়ারি মাসে। দুইজন দুইজনেরই বাসায় নিয়মিত যাতায়াত করত।

তিনি জানান, প্রাথমিকভাবে হত্যার পর আত্মহত্যা মনে হচ্ছে। তবে বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মৌসুমীর স্বামী সন্তানরাও ঘটনাস্থলে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com