যুবলীগের চেয়ারম্যানের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল


বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার যোহর নামাজবাদ হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব এর আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা সাইফুল হক,ওয়ার্ড যুবলীগ নেতা হেলাল খান, ইকবাল গাজী, হাতিরঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন অপু, ঢাকা মহাঃ দক্ষিণ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক সৈয়দ মোক্তাদির সাদ, উপ ক্রিড়া সম্পাদক আকিব, ঢাকা মহাঃ উত্তর ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা আল নাফিস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর রোগ মুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হযরত শাহ নূরী (রহঃ) মাদ্রাসা ও এতিমখানার ইমাম হাফেজ নোমান সিদ্দিকী।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com