কল্যাণপুরে বস্তিতে আগুন, বড় ক্ষতির শঙ্কা


রাজধানীর কল্যাণপুরে ৯ নম্বর বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

রবিবার রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বস্তির অধিবাসীরা আহাজারি করছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।তিনি জানান, আগুন লাগার সংবাদ আসে রাত ৮টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাত ৯টায়। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে। বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com