মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ১৪২


রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৯২ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ১৯০২৪ পিস ইয়াবা, ২২ কেজি ৮৩৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা ও ৩৮টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ নভেম্বর, ২০২১ (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৭টি মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।


Copyright (c) 2019-2026 bzamin24.com