ডিএসসিসি’র গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু, গাড়িতে আগুন


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু হয়েছে। চলমান লকডাউনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।

পর উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটিতে আগুন দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই মো. আব্বাস বলেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক ঘটনাস্থলে মারা গেছেন।

নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল ৯টার দিকে সিটি করপোরেশেনের একটি ময়লার গাড়ির আগুন নেভায় তাদের দুটি ইউনিট


Copyright (c) 2019-2026 bzamin24.com