কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সাত তলা থেকে লাফ দিল নারী ব্যাংকার


সাততলা থেকে লাফ দিয়ে কৃষি ব্যাংকের এক নারী মহাব্যবস্থাপক (জিএম) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শেরেবাংলা নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার মতিঝিলে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সাততলা থেকে ওই নারী লাফ দেয়।

সূত্র জানায়, লাফ দিলেও সাততলা থেকে একেবারে নিচে না পড়ে ছয়তলার কার্নিশে পড়েন ওই নারী।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার পর মতিঝিল কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সাততলায় আচমকা এক নারীর চিৎকার শুনতে পান আশপাশের বাসিন্দারা। একপর্যায়ে দেখেন এক নারী ব্যাংকটির ছয় তলার একটি কার্নিশে অচেতন অবস্থায় পড়ে আছেন। আশপাশের বাসিন্দারা তাকে দ্রুত নামিয়ে শেরেবাংলা নগর ট্রমা সেন্টারে ভর্তি করেন।

ঘটনার ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানিয়েছেন, ওই নারী কর্মকর্তা আহত হয়ে শেরেবাংলা নগরের বেসরকারি ট্রমা সেন্টারে ভর্তি আছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com