রাজধানী ঢাকার মধ্যবাড্ডা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে রিক্সাচালক ও মোটরসাইকেল চালক সহ তিন জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে দূরপাল্লার একটি ট্রাক বাড্ডা লিংক রোড এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার, মোটরসাইকেল ও একটি রিক্সাকে ধাক্কা দেয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক, রিক্সা চালক ও একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনা স্থল থেকে তাৎক্ষনিকভাবে ট্রাক চালকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন