রাজধানীর পল্টনে ডিআর টাওয়ারে আগুন


রাজধানীর পল্টনে ডিআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে এই আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, তিনি জানান, নয়াপল্টনে অবস্থিত বহুতল ভবন ডিআর টাওয়ারে আগুন লেগেছে। ভবনটির ১২ তলায় আগুন লাগার খবর পেয়েছি।

তবে কেউ কেউ বলছেন– ১৩ তলায়ও আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com