ফরিদা-শ্যামলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার প্যানেলের মনোনয়নপত্র দাখিল


আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় প্রেসক্লাব নির্বাচনে লড়তে বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিনকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে সাধারণ সম্পাদক প্রার্থী করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের একক প্যানেল ঘোষণা করা হয়েছে।

ফোরামের পক্ষ থেকে সোমবার রাতে প্যানেলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) ফোরাম নেতারা।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এমপি, ফোরামের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান তপু এবং ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জাতীয় প্রেসক্লাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com