ফরিদপুরের সদরপুরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন এবং সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. কাজী শামীম আহমেদ, সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিএনপি সদরপুর উপজেলা আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, সদরপুর বাজার বণিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া, ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মসূচিটি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর, প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।