সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত


ফরিদপুরের সদরপুরে মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পাকা রাস্থায় চলন্ত চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় সদরপুরের কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন সদরপুর থানার মধু মন্ডলের ডাঙ্গী (কারীর হাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক সাড়ে ১১ টার দিকে কারীর হাট থেকে সদরপুরগামী চলন্ত ইজিবাইক ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদরপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,মাদ্রসা শিক্ষার্থীকে ইজিবাইকের ধাক্কায় নিহত হয়। ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com