নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত 


ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় রিলি বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে রাস্তার পাশে হাঁটার সময় পেছন থেকে বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি বাস আটক করে সড়কে প্রতিবাদ জানায়, এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে

নগরকান্দা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Copyright (c) 2019-2026 bzamin24.com