সদরপুরে চাঁদ রাতে ঈদের আনন্দ মিছিল


পবিত্র ঈদ তাই আজ চাঁদ রাতে ঈদের আগমনকে উপলক্ষ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় সদরপুরের সর্বস্তরের জনতা ব্যানারে সদরপুর উপজেলার হলমাঠে এ ঘটনা ঘটে।

সবাই বল ঈদ মোবারক, বড় ভাইয়েরা ঈদ মোবারক, সালামি দাও ঈদ মোবারক, সবার ঘরে ঈদ মোবারক, ধনী গরীব ঈদ মোবারক, হিন্দু মুসলিম ঈদ মোবারক, একই সাথে ঈদ মোবারক ইত্যাদি বিভিন্ন আনন্দদায়ক বিশেষ বিশেষ শ্লোগানের তালে তালে নেচে গেয়ে মিছিলটি উপজেলা হল মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, সদরপুর বাজার, স্টেডিয়াম চত্বর পার হয়ে বেপারি বাড়ির মোড়ে গিয়ে আবার পূর্বস্থানে ফিরে আসে। মিছিলে এলাকার সর্বস্তরের শতাধিক যুবক,বৃদ্ধ, শিশু কিশোর অংশ নেয়।

মিছিল শেষে আয়োজক হাসিবুল ইসলাম রিমেল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একমাস সিয়াম শেষে ঈদের আগমনে মানুষের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায়, সেই আনন্দকে প্রকাশ্যরূপ দিতেই আমাদের এই আয়োজন। সকলের হৃদয়ে, সবার ঘরে সমানভাবে ঈদের আনন্দ হেসে উঠুক এই কামনা করি।


Copyright (c) 2019-2026 bzamin24.com