ফরিদপুর১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল বাসার খাঁনের অংশগ্রহণে আলফাডাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল বাসার খাঁন (ফুটবল মার্কা)।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করতে কুরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম (জুয়েল)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মো. আবুল বাসার খাঁনের নেতৃত্বে ফরিদপুর১ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক হাদী জসিম উদ্দীন।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি একটি শোষণমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলফাডাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।